# Tags

নাটোরে এডাবের উন্নয়নে এনজিও সমুহের ভুমিকা নিয়ে গানমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময়

মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি-অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ এডাব এর আয়োজনে বাংলাদেশের উন্নয়ন এনজিও সমূযহের ভূমিকা এবং গনমাধ্যমের সম্পৃক্ততা বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ নভেম্বর সকাল সাড়ে দশটায় নাটোর শহরের বড়গাছা এলাকায় অবস্থিত সাথী এনজিও কার্যালয়ে নাটোর জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে এডাব নাটোর জেলা শাখা উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করেন।

উক্ত বিনিময় সভায় এডাব নাটোর জেলা শাখার সভাপতি মোঃ শিবলী সাদিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আরজু মন্দ বানু সদস্য সচিব এটাব নটোর জেলা শাখা, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন এডাব, কেন্দ্রীয় সচিবালয় কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক।
এসময় তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহ (এনজিও) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার মধ্যে অন্যতম শিক্ষা,স্বাস্থ্য, পয় নিষ্কাশন, কর্মসংস্থানের সুযোগ তৈরি, পরিবেশ উন্নয়ন, সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে এনজিও সমূহ ব্যাপক অবদান রয়েছে।
তিনি আরও বলেন, এডাব মুলত চারটি সুনির্দিষ্ট ইসু নিয়ে কাজ করেন, প্রথমত সারাদেশের এনজিওদের মধ্যে নেটওয়ার্কিং স্থাপন, দ্বিতীয়তঃ তথ্য আদান-প্রদান করেন,তৃতীয়তঃ সমন্বয় সাধন, চতুর্থ অধিকার বিষয়ক প্রচারণা এবং সদস্য সংস্থাসমূহের দক্ষতা উন্নয়ন। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী রাফি আহমেদ সহ প্রমুখ। অনুষ্ঠানে নাটোর তিন প্রেসক্লাবের ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়া অনুবাদন কর্মীরা অংশ নেন।